মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

গোদাগাড়ী হতে ৫৭২ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ এপ্রিল ২০২৬ ০২:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ এপ্রিল ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
গোদাগাড়ী হতে ৫৭২ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

 সোমবার (২৭ এপ্রিল) সিপিএসসি র‌্যাব-০৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার নাজিরপুর এলাকায় জনৈক মো. রাসেল হোসেন এর বসতবাড়িতে অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতেতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক জব্দকৃত তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রয় করে উক্ত টাকা সরকারি কোষাগারে প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন।

পরবর্তীতে নাজিরপুর ছয়হাটি বাজারস্থ মেসার্স রবিউল ট্রেডার্স এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেলের মজুদ পাওয়া যায়। এ সময় দোকান মালিক জ্বালানি তেল মজুদ ও বিক্রির মেয়াদোত্তীর্ণ লাইসেন্স প্রদর্শন করেন।

আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে গেলে সে লাইসেন্স নবায়ন এর আবেদন করেছেন মর্মে জানান। তার বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামীকাল তাকে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ উপজেলা প্রশাসন, গোদাগাড়ী অফিসে হাজির থাকার জন্য আদেশ প্রদান করেন।