মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

পত্নীতলায় ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২৬ ০২:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২৬ ০২:৩১ অপরাহ্ন
পত্নীতলায় ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় তিনদিন ব্যাপী (২৮-৩০ এপ্রিল) ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করেন ইউএনও রিফাত আরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। 

এসময় স্থানীয় সচেতন নাগরিক ও বই প্রেমী পাঠকগণ এবং আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা যায়, প্রতিদিন দুপুর ১২টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।