পত্নীতলায় ইউএনও ও ওসি’র সাথে বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে মতবিনিময়
নওগাঁর পত্নীতলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হকের সাথে নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক যুবদলের অন্যতম নেতা বায়োজিদ রায়হান শাহীনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীর সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত ইউএনও ও ওসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। সৌজন্য সাক্ষাৎকালে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষ ও নিরপেক্ষ নেতৃত্বে পত্নীতলা উপজেলায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তারা ইউএনও ও ওসি মহোদয়ের সফল দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানান।