শনিবার, মে ০২, ২০২৬

রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ এপ্রিল ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ এপ্রিল ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার। এ সময় জনতা ব্যাংকের কাদিরগঞ্জ শাখার ম্যানেজার আনন্দ কুমার প্রামাণিক উপস্থিত ছিলেন।


এছাড়া রাসিক প্রশাসকের সাথে সৌজন্য করেন ইউসিবি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা।