শনিবার, মে ০২, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট আপ উদ্বোধন: রাবি উপাচার্যের অংশগ্রহণ

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ এপ্রিল ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ এপ্রিল ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট আপ উদ্বোধন: রাবি উপাচার্যের অংশগ্রহণ
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইউনিট-১ এর ফিজিক্যাল স্টার্ট আপ উদ্বোধন উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর এনপিপি সাইটে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রোসাটম এর মহাপরিচালক এলেক্সি লিখাচভ। 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।