শনিবার, মে ০২, ২০২৬

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পোরশা প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আউয়াল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডিএম রাশেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান প্রমুখ।