শনিবার, মে ০২, ২০২৬

রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ এপ্রিল ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ এপ্রিল ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাসিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় রাসিক প্রশাসক নাগরিক সেবা সুনিশ্চিত করতে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মচারীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।  


সাক্ষাৎকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাকিল, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোসাঃ রুবিনা খাতুন, ক্রীড়া সম্পাদক মোঃ আহাদ আলী, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রনি, সদস্য মোঃ সোহেল রানা, মোঃ কামরুল, মোঃ সামসুল ইসলাম, মোঃ আবু জাফর বিটন, মোঃ আলেম শেখ ও মোঃ সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।