গোমস্তাপুরে চার গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
সিপিসি-১, র্যাব-৫, রাজশাহী, মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ২:১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার গোমস্তাপুর বাজারে জনৈক আসাদুজ্জামানের ‘স’ মিলের দক্ষিণ-পশ্চিম পাশে বাঁশ ঝাড় হতে চার কেজি অবৈধ মাদক গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
ধৃত ব্যক্তিরা হলো- শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর ঘোনটোলার ইলিয়াস আলীর ছেলে জাকির হোসেন (৩২) এবং একই থানার বিশ্বনাথপুর মুন্সিটোলার লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫)।
ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।