বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

নগরীতে ২ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ এপ্রিল ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ এপ্রিল ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন
নগরীতে ২ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল বুধবার (২৮ এপ্রিল) রাত ৯:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চন্দ্রিমা হাজরাপুকুর নিউ কলোনিতে বসতবাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো-হাজরা পুকুরের মৃত আব্দুল খালেকের ছেলে মামুন শেখ (৩৬) এবং পবা নতুনপাড়ার মাহির উদ্দিনের ছেলে সাফিক (৩৭)। এ সময় মোবাইল ফোন ৩টি, সিমকার্ড ৫টি এবং নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। 

ধৃত আসামিদ্বয় কে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা প্রক্রিয়াধীন।