বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত ১৩ গ্রামের অধিবাসীদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশ্ববর্তী ক্ষতিগ্রস্ত ১৩ গ্রামের অধিবাসীদের ডাকা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাঁরা এই অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছিলেন।
জানা গেছে,পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পার্শ্ববর্তী অধিবাসীদের দাবি দাওয়া নিয়ে মো. রফিকুনল ইসলাম জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট, দিনাজপুর মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪:৩০ হতে রাত্র ১০:৩০টা পর্যন্ত অত্র এলাকার কয়েকটি গ্রাম পরিদর্শন করেন ও বিসিএমসিএল-এ অধিবাসীগণের সঙ্গে আলোচনা এবং নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে মতবিনিময় করেন।
একটি সফল আলোচনা ও মতবিনিময় শেষে ১৩ গ্রামের নেতৃবৃন্দ তাদের আহ্বানকৃত মঙ্গলবারের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন। আশাকরা হচ্ছে অন্যান্য সমস্যাগুলোও সমাধান হয়ে যাবে। এ সময় মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা,পার্বতীপুর, মো. রেজওয়ান, চেয়ারম্যান, হামিদপুর ইউপি সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিসিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক, সকল মহাব্যবস্থাপকগন সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।