শুক্রবার, মে ০১, ২০২৬

বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী প্রমুখ।


গভায় বীর মুক্তিযোদ্ধা সামসুল আল ও বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া ১৩টি বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।