শুক্রবার, মে ০১, ২০২৬

বাউয়েটে ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়া প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
বাউয়েটে ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদসহ অন্যরা

নাটোরের বাগাতিপাড়াস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে সভায় সভাপতিত্ব করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।


সভায় পূর্ববর্তী অর্থ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন, বাউয়েটের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন এবং ২০২৫-২৬ অর্থবছরের বহিঃনিরীক্ষক নিয়োগের প্রস্তাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন)-এর সমন্বয়কারী কর্মকর্তা কর্নেল মোহাম্মদ সায়েদুর রহমান (অব.), ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, বগুড়া এরিয়া সদর দপ্তরের কর্নেল এডমিন কর্নেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. সেলিম রেজা।