শুক্রবার, মে ০১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস উদযাপিত

‘আর নয় শব্দদূষণ চাই সুস্থ জীবন’-প্রতিপাদ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে  সমন্বিত ও অংশীদারীত্ব প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র‌্যালি বের হযে শহর ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গি।


সভায়  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,  সিভিল সার্জন ডা এ এমএম সাহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ,  জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আশরাফুল আম্বিয়া সাগর, প্রয়াসের কণিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপিত সাইদুর রহমান, সাধারন সম্পাক আনারুল ইসরাম আনারসহ  সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে শব্দ দূষণ, এর কারণ, ক্ষতিকর দিক, প্রতিরোধে করণীয়গুলো নিয়ে  স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।