পত্নীতলায় নবাগত ইউএনও সাথে রাজনৈতিক দলের প্রতিনিধির মতবিনিময় সভা
নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের ন্যায্য দাবি ও প্রাপ্তি বিষয়ে নবাগত ইউএনও রিফাত আরা’র সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাবা রিফাত আরার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া এবং সমাজসেবা অফিসার জনাব মোঃ ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সহকারী অধ্যাপক মুহাম্মাদ দেলোয়ার হোসেন, সেক্রেটারি নাজিম উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মামুনুর রশিদ রিপন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলন পত্নীতলা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ সাকিব আল হাসান এবং অর্থ সম্পাদক মুরাদ হোসেন, ইসলামী আন্দোলনের নেতা মোঃ সাখাওয়াত হোসেন, আব্দুল হামিদ, আবুল কালাম, শহিদুল ইসলাম, কারী আফজাল, হারুনুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরও অংশগ্রহণ করেন গণঅধিকার পরিষদের নেতা মোহাম্মদ নাদিব জুহি আল শাফি, এবি পার্টির নেতা মোহাম্মদ মতিবুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুদ রানা ও মেহরাব হোসেন।
পাশাপাশি সম্মুখ সারির আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, জনসেবার মান উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জনে প্রশাসনের জবাবদিহিতা ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর, সুশাসিত ও জনবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জনগণের সমস্যা দ্রুত সমাধান এবং প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা আনয়নের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা সকলের মতামত গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং জনকল্যাণে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।