রাজশাহী কলেজে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের ক্যারিয়ার প্ল্যানিং ও লিডারশিপ অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস ফর জব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বিভাগীয় মিলনায়তনে এ কর্মশালা চলে।
কর্মশালায় ক্যারিয়ার প্ল্যানিং সেশনে ১০৫ জন এবং লিডারশিপ ও ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস সেশনে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবমুখী দক্ষতা উন্নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. জাহান্নারা আক্তার বানু। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. সারোয়ার হোসেন রুপন জানান, একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কর্মজীবনে সফল হতে প্রস্তুতির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।