নোটিশ ও মাপ ছাড়াই ব্যক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
শিবগঞ্জে ব্যক্তিগত জমির ওপট দিয়ে সরকারী রাস্তা নির্মানে অভিযোগ উঠেছে ্সহকারী কমিশনার (ভূমি)এর বিরুদ্ধে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী মাহিদর রহমানের ২৬ এপ্রিলে।
স্বাক্ষরিত আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দেবীগাছা মৌজার আর,এস খতিয়ান নং ১০৭/১ অনুযায়ী তার মাহিদুর, তার পিতা মৃত বাহাদুর আলী প্রামানিকের নামে রেকর্ডভুক্ত প্রায় ৩.৭৮ একর জমি তারা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। আবেদনে তিনি, জানান গত ২৩ এপ্রিল কোনো প্রকার নোটিশ ছাড়াই শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নির্দেশে অত্র অফিসের সার্ভেয়ার মোঃ আব্দুর রাকিব ও সংশ্লিষ্টরা এক পক্ষীয়ভাবে জমি মাপ করে আমার জমির ওপর দিয়ে সরকারি রাস্তার ঘোষণা করেন এ সময় তাদের জমির বেড়া ভেঙে ফেলা হয় এবং কলাগাছ কেটে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। মাহিদুর রহমানের ভাষ্য, আমাদের বৈধ রেকর্ড থাকা সত্ত্বেও কোনো নোটিশ না দিয়ে এভাবে জমিতে প্রবেশ, বেড়া ভাঙা ও গাছ কাটা বেআইনি।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ওই স্থানে খাস জমি রয়েছে। সার্ভেয়ার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মাপ করে খাস জমি বেট করে সরকারী রাস্তা হিসাবে ঘোষণা করেছেন। সরকারি রাস্তার ওপর বেড়া দেওয়া আইনসম্মত নয়। তবে মাহিদুর রহমানের, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।