শনিবার, মে ০২, ২০২৬

বিস্ফোরক মামলার আসামি ১৮ বছর গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ এপ্রিল ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ এপ্রিল ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন
বিস্ফোরক মামলার আসামি ১৮ বছর গ্রেফতার

রাজশাহীতে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামিকে ১৮ বছর পর গ্রেফতার করা হয়েছে। এই আসামির নাম বেলাল (৪৫)। বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। 

বুধবার (২৯ এপ্রিল) রাত আটটার দিকে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার লেক পাড় থেকে গ্রেফতার করে র‌্যাব-৫। নওগাঁর মান্দা থানার একটি নাশকতা মামলার আসামি বেলাল। 

তিনি দীর্ঘ ১৮ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেফতার এড়াতে ছদ্মবেশ ধারণ করে চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করছিলেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওই নাশকতা মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।