শুক্রবার, মে ০১, ২০২৬

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আদমদীঘি প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ ১১:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, সড়ক নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা এবং আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, পৌর বিএনপির মহিলা দলের সভাপতি এইচ. এম. মুক্তা, এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, মোসলেম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সান্তাহার প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সাংবাদিক মনছুর আলী, আবু হাসান, মেহেদী হাসান, বেনজির রহমানসহ প্রমুখ।