পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইনশৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও আইসিটি সভা অনুষ্ঠিত হয়।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সূচনা মোনহারা, সিনিয়র মৎস্য অফিসার তানজিমুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রুহুল আমিন, কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল প্রমুখ।