রবিবার, জুন ২১, ২০২৬

বাগমারায় চারশো লিটার জ্বালানি তেল অবৈধ মজুদের দায়ে অর্খদণ্ড

বাগমারা প্রতিনিধি: ০১ মে ২০২৬ ১২:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি: ০১ মে ২০২৬ ১২:২১ অপরাহ্ন
বাগমারায় চারশো লিটার জ্বালানি তেল অবৈধ মজুদের দায়ে অর্খদণ্ড

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের মৃত সমশের আলী দেওয়ানের ছেলে আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে চারশো লিটার জ্বালানি তেল (ডিজেল ও পেট্রোল) জব্দ কওে উপজেলা প্রশাসন। 


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদেও ভিত্তিতে পুলিশের সহায়তায় অবৈধ জ্বালানি তেল মজুদের দায়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। 


অভিযানে আমজাদ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে চারশো লিটার জ্বালানি তেল (ডিজেল ও পেট্রোল) উদ্ধার করা হয়  এবং তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এদিকে ৪০০ (চারশত) লিটার জব্দকৃত জ্বালানি তেল যোগীপাড়া ইউনিয়নের যাতাপুকুর বাজাওে জনগণের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ৪৬ হাজার টাকা সরকারি কোষাগাওে জমা প্রদানের জন্য রয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।