রাজশাহী শিক্ষা বোর্ডের মে দিবস পালিত
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে সকাল ৭:৩০ টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বর থেকে চেয়ারম্যানের নেতৃত্বে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি সিএন্ডবি মোড় হয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে ফিরে আসে। এরপর সকাল ৮.৩০ টায় বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী শিক্ষা বোর্ডের প্রোগ্রামার ও মে দিবস উদ্যাপন কমিটির আহবায়ক মো. মামুন অর রশিদ। এরপর বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। তিনি বলেন-মে দিবস মানে শ্রমের মর্যাদা, মানুষের অধিকার এবং একসাথে দাঁড়ানোর শক্তি।
আলোচনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন- অনুষ্ঠানের সভাপতি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন- আজ সারা বিশ্বে একই চেতনায়, একই সুরে দিবসটি পালিত হচ্ছে। আরও বলেন- দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বৈষম্যহীন সমাজ শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে।
মেহনতি জনতার জয় হোক, মহান মে দিবসে সকল পেশার শ্রমজীবী মানুষের প্রতি রইল রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা।