সোমবার, আগস্ট ২৪, ২০২৬

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা মামলার এক আসামীকে গোদাগাড়ী থেকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০১ মে ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ মে ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা মামলার এক আসামীকে গোদাগাড়ী থেকে গ্রেফতার

র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এর একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (৩০ এপ্রিল) রাত ১১  ঘটিকায় কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার ৩ নম্বর আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী রাজীব মিস্ত্রী (৩২) কুষ্টিয়ার দৌলতপুর থানার পশ্চিম দক্ষিণ ফিলিপনগরের গাজী মিস্ত্রীর ছেলে।


আসামীকে রাজশাহীর গোদাগাড়ী থানার থানা রোড নাসিম হেয়ার ড্রেসার এর সামনে হতে গ্রেফতার করা হয়। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে তদন্তকারী কর্মকতার নিকট হস্তান্তরের নিমিত্তে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুর অনুমান ২.৪৫ ঘটিকার সময় এজাহারনামীয় ৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জন আসামী বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে দক্ষিণ ফিলিপনগরে অবস্থিত ভিকটিমের আস্তানায় হামলা চালিয়ে কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীর সহ উপস্থিত দুইজন অনুসারীকে মারধর করে এবং আস্তানা ভাংচুর করে আগুন জালিয়ে দেয়। পরবর্তীতে বিকেল ৩ টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় শামীমসহ তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।