সোমবার, আগস্ট ২৪, ২০২৬

গোদাগাড়ী হতে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০১ মে ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ মে ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
গোদাগাড়ী হতে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব-৫, সিপিএসসির আভিযানিক দল শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর-১.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে ২২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত আসামির নাম মো. হাবিবুল্লাহ (৩০)। আটককৃত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।


মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।