কেশরহাটে শ্রমিক দিবসে পল্লী চিকিৎসক সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
মোহনপুর উপজেলার কেশরহাটে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রূপিং ও মেডিকেল ট্রিটমেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় কেশরহাট উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশরহাট পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক হাফিজুর রহমান আকন্দ।
ইবনেসিনা হাসপাতাতের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী ইবনেসিনা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান।
কেশরহাট পল্লী চিকিৎসক সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আবদুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, রাজশাহী জেলা মজলিসুস মুফাস্সিরিনের সভাপতি মাওলানা ইসমাইল আলম আল হাসানী,
কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রাজশাহী ইবনেসিনা হাসপাতালের মার্কেটিং ইনচার্জ মাহাবুব আলম, কেশরহাট পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোখলেসুর রহমান, ওষধ বিক্রয় প্রতিনিধি সমিতির (ফারিয়ার) রাজশাহী জেলা সভাপতি খায়রুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক ফয়েজ উদ্দিন, পল্লী চিকিৎসক ফিরোজ আহম্মেদ, পল্লী চিকিৎসক বাবুল হোসেন, পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন প্রমূখ। এসময় আগত রোগিদের রক্তের গ্রূপ নির্ণয় সহ নানা রোগের ফ্রী চিকিৎসা সেবা দেয়া হয়।