কেশরহাট পল্লি চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মহান মে দিবস উপলক্ষে রাজশাহীর কেশরহাট পল্লি চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
সংগঠনের সভাপতি হাফিজুর রহমান আকন্দের সভাপতিত্বে এতে আর বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মীর আনাম প্রমুখ। এতে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।