সোমবার, মে ০৪, ২০২৬

নাটোর জেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক দলের মে দিবস পালন

নাটোর প্রতিনিধি ০১ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০১ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন
নাটোর জেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক দলের মে দিবস পালন

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের আমলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আদায় করার টাকা এমপি এবং নেতাকর্মীদের ভাগ দেওয়া হতো, আমি এই অনুষ্ঠান থেকে বলে দিতে চাই, শ্রমিকদের রক্ত ঘামানো টাকা বিএনপি’র কোন নেতাকর্মীদের বাড়িতে যাবে না। 


তিনি আরও বলেন, আজকে এই শ্রমিকের এই রক্তই আগামি দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে বলে বিশ্বাস করি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ৩১ দফা উনি নির্বাচনের আগে প্রণয়ন করেছিলেন এই ৩১ দফার ভিতর বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ উনি গ্রহন করেছেন।  


শুক্রবার নাটোরে জাতীয় শ্রমিক দল  আয়োজিত মহান মে দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশে  এসব কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্য্যলয় চত্তর  ও জেলা বিএনিপির কার্য্যলয় চত্তরে আলাদা ভাবে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসক কার্য্যলয়ের সামনে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক  সার্বিক আবুল হায়াত, রাজশাহী শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আল মোকাজিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেবৃন্দ।  


অপরদিকে নাটোর জেলা পরিষদ হল রুমে শুক্রবার দুপুরে জাতীয় শ্রমিক দলের আয়োজনে এক আলোচসা সভা অনুষ্ঠিত  হয়। এতে জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপত্বিতে  জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচীব আসাদুজ্জামান আসাস বক্তব্য দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর  পৌর সভার সাবেক মেয়র ও বিএপি নেতা কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক সংগঠনের উপদেষ্টা হাবিবুল ইসলাম হেলালসহ অন্যরা।   


তার আগে ওই শ্রমিক সংগঠনের  আয়োজনে র‌্যালী ও শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে।


উল্লেখ্য, মহান মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছরের পহেলা মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো।