রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক এক হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
শুক্রবার (১ মে) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট খাদ্য গুদাম এর সম্মুখ হতে রাত ১.২০ ঘটিকায় এক মাদককারবারিকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো.শরিফুলইসলামশরিফ (৩০)। মো. করিফুল ইসলাম শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুর টুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।
ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।