সোমবার, আগস্ট ২৪, ২০২৬

লায়ন মালেকের মৃত্যুতে প্রগতির শোক

সংবাদ বিজ্ঞপ্তি ০২ মে ২০২৬ ১২:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ মে ২০২৬ ১২:২০ অপরাহ্ন
লায়ন মালেকের মৃত্যুতে প্রগতির শোক

রাজশাহী বিশ্বিবদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশিষ্ট সমাজ সেবক লায়ন আব্দুল মালেক শুক্রবার সন্ধ্যায় ম্যাসিভ হার্ট এটাকে নগরীর সিডিএম হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শোনার পর তাঁর বাসভবনে ছুটে যান মাননীয় ভুমি মন্ত্রী মিজানুর রহমান মিনু,ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক মাফুজুর রহমান রিটনসহ নগরীর গনমান্য ব্যাক্তিবর্গ।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।