প্রগতির মে দিবস পালন
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার বিকাল সাড়ে পাচ টায় নগরীর নির্বাচিত বই বিপণন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এডভোকেট ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, লেখক আব্দুল লতিফ চঞ্চল, অধ্যাপক অসিত সাহা, সৈকত কর্মকার।
আলোচনায় আরও অংশ নেন অধ্যাপক দিপালী রানী সরকার, কবি নীলিমা নীলা, বিশ্বজিৎ, কবি ওয়ালিউল ইসলাম, রবিউল ইসলাম, মৌবন আক্তার তুলি, গবেষক ঈমরান হাসান, আবরার হোসেন তুহীন, কবি জাকির হোসেন, মুক্তি সাহা, শ্রাবন্তী সাহা, বীর মুক্তিযোদ্ধা বুলবুল রানী ঘোষসহ প্রমুখ। সভায় মহান মে দিবসের শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কবি নীলিমা নীলা কানাডায় মাইগ্রেশন করায় সংঘের পক্ষ থেকে তাকে সদস্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।