শনিবার, মে ০২, ২০২৬

পোরশায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০২ মে ২০২৬ ০১:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০২ মে ২০২৬ ০১:৫৫ অপরাহ্ন
পোরশায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

নওগাঁর পোরশায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলার নিতপুরে পৃথকভাবে উপজেলা প্রশাসন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পৃথক র‌্যালি শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান,  উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল নেতা রাকিব, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম প্রমুখ।

অপরদিকে, বিকালে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম প্রমুখ।  ##