রবিবার, মে ০৩, ২০২৬

পোরশায় ৪০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

পোরশা প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন
পোরশায় ৪০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

নওগাঁর পোরশায় ৪০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত ডিসকভারি মোটরসাইকেলসহ ২ যুবককে আটক করেছে পোরশা থানা পুলিশ।


শুক্রবার (০১ মে) দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের  মর্শিদপুর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন উপজেলার মর্শিদপুর গ্রামের মৃত রাজেদ রায়ের ছেলে শ্রী শান্ত রায় (৩০) ও বাকইল গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে হাসান আলী (২৭)।


জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় ও পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ৯টায় ১টি মোটরসাইকেলে ২জন আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় তাদের নিকট থাকা ৪০০পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পুরাতন ডিসকভার ১০০সিসি মোটরসাইকেল আটক করা হয়। 


পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, আটকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।