রবিবার, মে ০৩, ২০২৬

রাজশাহীতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি ০২ মে ২০২৬ ১১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ মে ২০২৬ ১১:২১ অপরাহ্ন
রাজশাহীতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে নারী নির্যাতন ও সামাজিক প্রতিরোধ কমিটির সাথে সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে শনিবার (০২ মে) বিকাল ৫ টায় রানি বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কল্পনা রায়। সঞ্চালনায় ছিলেন নারী নির্যাতন ও সামাজিক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অঞ্জনা সরকার।


এই সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, অধ্যক্ষ আমিনুর রহমান, পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজশাহী বিভাগীয় প্রধান অ্যাড. দিল সেতারা চুনি, রুলফাও নির্বাহী পরিচালক মো: আফজাল হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা, আব্দুল লতিফ চঞ্চল, সাংস্কৃতিক কর্মী কামার উল্লাহ সরকার, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান প্রমূখ।  


সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে সাইবার সহিংসতা নতুন মাত্রা যোগ করেছে নারী নির্যাতনের ক্ষেত্রে। অন লাইন হয়রানি, ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার থেকে নারী ও কন্যাদের সুরক্ষায় পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ জরুরি।