রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়াল মাধ্যমে দেশব্যাপী একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।
কেন্দ্রীয় এই আয়োজনের ধারাবাহিকতায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামেও সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি বড় পর্দায় প্রদর্শিত হয়। এ উপলক্ষে সেখানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহীর এই আয়োজনে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড় ও অভিভাবকগণও এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।