রবিবার, মে ০৩, ২০২৬

রাজশাহীতে খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক ০২ মে ২০২৬ ১১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ মে ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
রাজশাহীতে খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধারা ও লালনের ঐতিহ্যবাহি সংগঠন খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল চারটায় নগরীর আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের হয়। 


এরপর বিকেলে নগরীর মিঞাপাড়া সাধারণ গ্রন্থাগারে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ বাগচী মৃন্ময় প্রতিষ্ঠাবাষিকী কর্মসূচির উদ্বোধন করেন। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


খেলাঘর আসর রাজশাহী জেলার সহ-সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য কবি আশীষ সেন, বরেন্দ্র কলেজ রাজশাহীর অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, সাংস্কৃতিক সংঘ রাজশাহীর সাধারণ সম্পাদক মামুন-উর-রশীদ ও রাজশাহী থিয়েটারের সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিতাই কুমার সরকার।