রবিবার, মে ০৩, ২০২৬

পত্নীতলায় ৭৫ শতক ফসলের ধান কীটনাশক স্প্রে ঝলসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৩ মে ২০২৬ ০২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৩ মে ২০২৬ ০২:২৭ অপরাহ্ন
পত্নীতলায় ৭৫ শতক ফসলের ধান কীটনাশক স্প্রে ঝলসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা!

জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে নওগাঁর পত্নীতলায় আব্দুল বারী (৬৫) নামে এক কৃষকের প্রায় ৭৫ শতক ফসলের ধান রাতের আঁধারে কীটনাশক স্প্রে ঝলসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরে ওই ফসলের ক্ষেতের ধান অধিকাংশই নষ্ট হয়ে যায়। এমনকি, ধানের খড়ও নষ্ট হয়ে যাচ্ছে। এতে ভুক্তভোগী ওই কৃষক দাবি করেন ৬৫ মণ ধান হিসেবে প্রায় সাড়ে ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

এমন ঘটনাটি ঘটেছে, উপজেলার পাটিচরা ইউনিয়নের নওটা গ্রামে। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক। 

পত্নীতলা থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কৃষকের ক্রয়কৃত জমি। অথচ, বিবাদী পক্ষ ওই জমির ওয়ারিশ দাবি করেন। কিন্তু, দলিল দস্তাবেজ দেখাতে পারে না। বিবাদীগণ গত ২০২০ সাল থেকে ভুক্তভোগী কৃষকের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফসলের ক্ষেত ক্ষতি করার হুমকি বার্তা দিয়ে আসছেন। এমনকি, ইতোমধ্যে তিন বার ফসলের ক্ষেত ক্ষতি করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ এপ্রিল তারিখ রাত্রি ৩টার দিকে বিবাদী পক্ষ হইতে দলবদ্ধ হয়ে কীটনাশক বিষ স্প্রে মেশিন দিয়ে ফসলের ক্ষেত নষ্ট করার জন্য ছিটিয়ে দেয়। পরবর্তী সময়ে ধানের শীষ ও ধানসহ খড় ঝলসিয়ে যায়। যা বর্তমানে ফসল সাদা রঙের বিবর্ণ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। 

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন নাগরিক সমাজের পক্ষে এলাকাবাসীরা উল্লিখিত ফসলের খেতের ক্ষতির প্রতিবাদে ও সুবিচার চেয়ে ওই ফসলের মাঠেই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই জমির পাকাধানে কীটনাশক স্প্রে ঝলসিয়ে দিয়ে ক্ষতি করেছেন যাঁরা, তাঁরা সমাজ, দেশ ও রাষ্ট্রের ক্ষতি করেছে। এটি নিশ্চয়ই কাপুরুষের মতো কাজ করছে। শুধুই ভুক্তভোগী কৃষকের এ ক্ষতি নয়। বরং বাংলাদেশের কৃষি বিভাগ তথা জাতীয় অর্থনীতির ক্ষতি করেছে। এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের নিকট সুবিচার চেয়ে হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কৃষক পরিবার।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক আব্দুল বারী (৬৫)।’

ওসি নিয়ামুল আরও বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’