নগরীতে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার
র্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল রোববার (৩ মে) রাত ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানার নবগঙ্গা ৫নং আইবাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি হলুদ রঙের কাপড়ের ব্যাগের ভিতরে সাদা কাপড় দিয়ে প্যাঁচানো একটি বিদেশি পিস্তল (MADE IN ITALY) ) , তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড পিস্তলের তাঁজাগুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাঁজাগুলি উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। আসামি গ্রেফতারে তৎপরতা চলমান আছে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।