রবিবার, জুন ২১, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধি ০৩ মে ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৩ মে ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৩ মে) ভোর ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।


জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি -এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  অভিযানে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত  অবস্থায়  বস্তার মধ্য ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।যার মূল্য প্রায় ৪১ হাজার টাকা। উদ্ধার করা মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।