শুরু হলো রাজশাহী বিএনএসবি চক্ষু হাসপাতালের পথ যাত্রা
টাকার অভাবে একজন মানুষও যেনো অন্ধত্বকে বরণ না করে সেই ব্রত নিয়ে জনসাধারণের চক্ষু হাসপাতাল খ্যাত রাজশাহী বিএনএসবি চক্ষু হাসপাতালের শুভ যাত্রা শুরু হয়েছে ১ মে।
রাজশাহী মহানগরীর ২৫ নং ওয়াডের রাণীনগর মহল্লায় একটা ভাড়া করা বাসায় গত শুক্রবার আউটডোর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে এই মহতী উদ্যোগের সুচনা তথা উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, রাজশাহী শাখার উদ্দোগে এই চক্ষু হাসপাতালে অত্যন্ত কম খরচে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এমনকি গরীব ও অসহায় চক্ষু রোগীদের সম্পুর্ন বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ছানি অপারেশন করা হবে।
বাংলাদেশের জাতীয় সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির রাজশাহী শাখার চেয়ারম্যান ও চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন এর সভাপতিত্বে অনুসঠিত আয়োজিত এই অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানবিক এই চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন সমিতির অন্যতম উপদেষ্টা ও চাপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ন্যাশনাল হাট ফাউন্ডেশন, চাপাইনবাবগঞ্জ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিকুল আলম ভোতা।
সমিতির রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মুরতজা রেজা কোরাইশীর পরিচালনা ও সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে পাঠ করেন ভাইস চেয়ারম্যান আবু হেনা মুস্তফা কামাল। বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা, মো মাহবুবুর রহমান, সমিতির ভাইস চেয়ারম্যান ও সদ্য বিদায়ী চেয়ারম্যান ডা. ইয়াসমিন খালেক রুমি, লায়ন মোখলেসুর রহমান শাহ জাকি, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, নিবাহী সদস্য মুনতাজুর রহমান চঞ্চল, জাহাঙ্গীর রাজ্জাক, হাসপাতালের পরিচালক আজমিন মাহমুদ, অতিথিদের পক্ষ থেকে এডভোকেট মোত্তালেব বাদল, এডভোকেট অংকুর সেন, জাহিদ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি শফিকুল আলম ভোতা বলেন, সরকার স্বাস্থ্য সেবা খাতে সকল প্রকার সাহায্য সহযোগিতা করলেও এই ধরনের কায্যক্রম পরিচালনা করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবকদেরকেই এগিয়ে আসতে হয় যেমনটি অতীতেও হয়েছে। তবে তিনি দৃঢ় ভাবে বিশ্বাস করেন সেদিন খুব বেশি দূরে নাই যেদিন এই চক্ষু হাসপাতাল সরকারের আনুকুল্যে জমি পেলেই এই রাজশাহী জেলাবাসী একটি পুনাংগ চক্ষু হাসপাতাল পাবে। শুধু সরকার নয় এই মহতী কাজে এগিয়ে আসতে সমাজের বিত্তশালী ব্যাক্তিদের এগিয়ে আসতে তিনি উদাত্ত আহবান জানান।
সভা শেষে মোনাজাত করে চক্ষু রোগীদের সুচিকিৎসার কায্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু।