আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ
আইনজীবীদের কল্যাণে গঠিত তহবিলের উদ্যোগে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে রাজশাহী অ্যাডভোকেট বারে এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। তিনি বলেন, আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক দৃষ্টান্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক জাহিদী এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলীসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
এ সময় মরহুম অ্যাডভোকেট মকবুল ইসলামের সহধর্মিণীর হাতে এককালীন অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।