সোমবার, আগস্ট ২৪, ২০২৬

প্রখ্যাত সাঁতারু ও ব্যাডমিন্টন খেলোয়াড় আজিজুর রহমান খোকার মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

পাবনা প্রতিনিধি ০৪ মে ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ০৪ মে ২০২৬ ১১:১১ অপরাহ্ন
প্রখ্যাত সাঁতারু ও ব্যাডমিন্টন খেলোয়াড় আজিজুর রহমান খোকার মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

মঙ্গলবার ( ৫ মে) পাবনা পৌরসভার সাবেক নির্বাচিত কমিশনার ও পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনমের পিতা মরহুম আজিজুর রহমান খোকার ১৭ তম মৃত্যুবার্ষিকী।


তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।


২০০৯ সালের ৫ মে রাত সাড়ে দশটায় পাবনা শহরের টাউন হল পাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন আজিজুর রহমান খোকা।


তিনি ছিলেন এক সময়ের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় ও সাঁতারু। সে সময় তিনি সাঁতারে পূর্ব পাকিস্তান চ্যাম্পিয়ন ছিলেন। দক্ষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে পুর্ব পাকিস্তানে পরিচিতি ছিলো তার। ঐ সময়ে জাতীয়ভাবে ব্যাটমিন্টন খেলোয়াড় হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন তিনি।


পাবনা পৌরসভার দীর্ঘবছর স্যানেটারী ইন্সপেক্টর পদে সুনামের সাথে চাকরি করে অবসরগ্রহণ করেন। ২০২২ সালে এ আর শামসুল ইসলাম ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তাকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।