সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পাবনায় ১৬২ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

পাবনা প্রতিনিধি ০৫ মে ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ০৫ মে ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন
পাবনায় ১৬২ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

পাবনায় ১৬২ জন দুস্থ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানে এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।


মঙ্গলবার (৫ মে) দুপুরে পাবনা সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি থেকে উপকার ভোগীদের হাতে সেলাইমেশিনগুলো হস্তান্তর করেন।


এ সময় পাবনা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।