বুধবার, মে ০৬, ২০২৬

বিএমডিএর চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন

নিজস্ব প্রতিবেদক ০৫ মে ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ মে ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন
বিএমডিএর চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।


মঙ্গলবার (৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।


জারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-১৩ (২) অনুযায়ী হাসান জাফির তুহিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ হতে ১ বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।


কৃষিবিদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।