রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালে হাম উপসর্গে ৫৫ শিশু মারা গেল।
বুধবার (৬ মে) সকাল সোয়া ১০টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস। তিনি জানান, মঙ্গলবার (৫ মে) সকাল আটটা থেকে বুধবার (৬ মে) সকাল আটটার মধ্যে নতুন করে ১৩ শিশু হাম উপসর্গে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন আরও ১৩ শিশু।
তিনি আরও জানান, হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১১ শিশু। এ পর্যন্ত মোট ভর্তি ৯৩৯ শিশু।