বুধবার, মে ০৬, ২০২৬

পোরশায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন
পোরশায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁর পোরশায় গ্রামীণ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর মোড়ে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায়  খাতিরপুর মেইন রোড হতে নাসিম শাহ্ এর বাড়ি পর্যন্ত ৬৩০ মিটার রাস্তা এইচবিবি করণ, খাতিরপুর বিশরের বাড়ি হতে সোনাডাঙ্গা বাগান হয়ে শুকানদিঘী পর্যন্ত ৫৭০ মিটার রাস্তা এইচবিবি করণ ও বড়গ্রাম শাহপাড়া পাকার মাথা হতে আরিফুলের বাড়ি হয়ে শামসুলের বাড়ি পর্যন্ত ৩০০মিটার রাস্তা এইচবিবি করনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।



এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হাসান শাহ সহ ছাওড় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুস্থদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করেন। এসময় উপজেলা কৃষি অফিসার মামুনূর রশিদ, সমাজসেবা অফিসার শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিকালে সংসদ সদস্য উপজেলা বিএনপির আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।