নিয়ামতপুরে বজ্রপাতে দু’জনের মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে পৃথক স্থানে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার হাজিনগর ও চন্দননগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের পাকাটোলা গ্রামের বাসিন্দা রফিক (৫০) ও নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর এলাকার পাতু মন্ডলের ছেলে অনুকূল মহন্ত (২৫)।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন রফিক।
অপরদিকে, চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে আনার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্তের মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।