বুধবার, মে ০৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোলে প্রতিবাদ সভা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোলে প্রতিবাদ সভা

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাইটিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতাে রপুলিশের ব্যর্থতায় নাচোলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বেলা ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নাচোল উপজেলার সাংবাদিক সমাজ এই প্রতিবাদ সভার আয়োজন করেন।


সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সহকর্মী ভাইদের উপর অন্যায়ভাবে সন্ত্রাসী হামলার বিচার ও গ্রেফতার নিশ্চিত করতে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাংবাদিক হাসানুজ্জামান ডালিম, সহিদুল ইসলাম, ইব্রাহিম বাবু, শাকিল রেজা, মনিরুল ইসলাম, জহরুল ইসলাম ও আবুল হোসেন। এছাড়াও নাচোলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কওে বলেন, হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও তাদের আড়াল করার চেষ্টা চলছে। আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে পাঁচ উপজেলার সাংবাদিকর াচাঁপাইনবাবগঞ্জ এসপি অফিসের সামনে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।