বুধবার, মে ০৬, ২০২৬

নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত

নাটোর প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত

নাটোরে লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসনে (৩৮) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে দুপুরের দিকে সাদ্দাম হোসেন মারা যায়। নিহত সাদ্দাম লালপুর উপজেলা মহিষাখোলা গ্রামের হান্নান মন্ডলের ছেলে। এর আগে গত ৩ মে উপজেলার মহিষাখোলা গ্রামে  প্রতিপক্ষের আঘাতে সে গুরুত্বর জখম হয়। 


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জেলার লালপুর মহিষাখোলা গ্রামের আয়নাল হকের কন্যা শিউলী বেগম ও  প্রতিপক্ষ ওহদিুল ইসলামসহ অন্যান্যের সাথে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের প্রেক্ষিতে ঘটনার দিন গত ৩ মে বিকাল অনুমান ৪টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শিউলী বেগম এর দেবর সাদ্দাম হোসনকে প্রতিপক্ষের লোকজন মারপিট করে গুরুতর জখম করে । তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র নেয়া হয়। 


পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল  কলজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন  অবস্থায় ৫ মে দুপুরের সময়ে সাদ্দাম হোসেন মারা যায়। 


এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান, এঘটনায় প্রতিপক্ষ ওহদিুল ইসলামসহ ৯ জনকে আসামী করে শিউলী বেগম বাদী হয়ে গত ৫ মে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।