বুধবার, মে ০৬, ২০২৬

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদী সার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সোনার দেশ ০৬ মে ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ০৬ মে ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদী সার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চতুর্বেদী সার্বজনীন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ। বুধবার (৬ মে) নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তারা।


সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নগরীর সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে রাসিক প্রশাসকের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


সাক্ষাৎকালে চতুর্বেদী সার্বজনীন মন্দিরের সভাপতি রুহিনী মোহন মন্ডল, সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল সহ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।