শনিবার, আগস্ট ২২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সোনার দেশ ডেস্ক ১১ জুন ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ জুন ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
আদ্-দ্বীন হাসপাতাল (ফাইল ছবি)

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


বৃহস্পতিবার (১১ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।


এর আগে ঈদের আগের দিন বুধবার সকালে হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।


তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতেই হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন