বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সোনার দেশ ডেস্ক ১৯ জুন ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৯ জুন ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ভূমিকম্প (প্রতীকী ছবি)

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪; যা হালকা মাত্রার একটি ভূমিকম্প। 


আর উৎপত্তিস্থল সম্পর্কে অধিদফতর জানিয়েছে,  ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর, যা ঢাকার আবহাওয়া অফিস থেকে ৩৬১ কিমি উত্তর পূর্বে।


এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত হয়ে। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।


এছাড়া, গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকেও রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্র স্থল ছিল ভুটানে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন